1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সৌদি আরবে ২ বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে
কালনী গ্রামের প্রবাসী দিপু হত্যা মামলায় আরও ১০ আসামী কারাগারে
ফাইল ছবি।

ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে হত্যার দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির জিজান প্রদেশে অভিযুক্ত ওই দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আর্থিক বিবাদের জেরে ওই দুই বাংলাদেশী ভারতীয় নাগরিককে হত্যা করেছেন বলে জানিয়েছে গালফ নিউজ।

গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার দিন ভারতীয় নাগরিককে একটি গাড়িতে উঠিয়ে উন্মুক্ত মাঠে নিয়ে যান ওই দুই ব্যক্তি। পরে পেছন থেকে গলায় কাপড় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। এ সময় তার মৃত্যু নিশ্চিত করার জন্য মুখে কীটনাশক ছিটিয়ে দেন তারা।

এ ঘটনার পর ভারতীয় ওই নাগরিকের লাশ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন ওই দুই বাংলাদেশী। কিন্তু তার আগেই পুলিশের হাতে গ্রেফতার হন তারা। দীর্ঘ তদন্তের পর বাংলাদেশী ওই দুই প্রবাসীর বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। দেশটির আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন।

অভিযুক্তদের পক্ষের আইনজীবী আদালতের রায়ের বিরুদ্ধে সৌদির সুপ্রিম কোর্টে আপিল করেন। পরে সৌদি আরবের রাজকীয় আদালতের নির্দেশে তাদের চূড়ান্ত সাজা বহাল রাখা হয়।

সূত্র : গালফ নিউজ

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD