সারাদেশের জামালপুরের মেলান্দহে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শুক্রবার রাত ১২ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করে স্থানীয় প্রশাসন।
সকাল সাড়ে ৮টায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কোচকাওয়াজ শারিরীক কসরত প্রদর্শন করা হয়। পুলিশ, আনছার, ফায়ার সিভিল ডিফেন্স, স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক- সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এতে অংশগ্রহণ করেন। এরপর দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের দোতলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন-মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক-ইউএনও একেএম লুৎফর রহমান।
এ ছাড়াও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবটি পালন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে পুস্প স্তবক অর্পন করেন। সকালে জেলা স্টেডিয়াম ছাড়াও বিভিন্ন উপজেলার ঝাউগাড়া উচ্চবিদ্যালয়, ঝাউগড়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়,সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ, শারিরীক কসরত প্রদর্শিত হয়।
Leave a Reply