1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
আমেরিকা থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

আমেরিকা থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মতিয়ার চৌধুরী
  • শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৫০ বার পড়া হয়েছে
গুলির নির্দেশদাতা হাসিনার আস্থাভাজন ম্যাজিস্ট্রেটরা ধরাছোঁয়ার বাইরে
ফাইল ছবি।

ইউনাইটেড কিংডম অব গ্রেটব্রিটেন এন্ড নর্দান আ্যারলেন্ড  ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলা পার্কারের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন বাংলাদেশের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডন সময় বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টা ৪৯ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে  চার নং টার্মিনালে অবতরণ করে।

এসময় প্রধানমন্ত্রীকে  ভিআইপি লাউঞ্জে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।  এর পর প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হয় সেন্ট্রেল লন্ডনের ক্লারিজ হোটেলে। এখানে সন্ধ্যা থেকে অপেক্ষমান শত শত দলীয় নেতাকর্মি ও ব্রিটিশ বাংলাদেশীরা তাকে বরন করেন। বিমান বন্দর থেকে হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী মধ্যরাতে।

এর আগে প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইটটি সকাল সাড়ে ১১টায় (আমেরিকা সময়) ওয়াশিংটন ডিসির ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা।

লন্ডনে অবস্থানকালে  আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকের সাথে তার  বৈঠকর কথা রয়েছে এছাড়া  কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত একটি অনুষ্ঠান ও রোববার   ব্রিটিশ বাংলাদেশীদের আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামী কাল শনিবার ওয়েস্টমিনিস্টারে রাজা তৃতীয় চার্লসের  রাজ্যাভিষেকের অনুষ্ঠানে অংশ নেবেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD