বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ▪ নবীগঞ্জে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ ব্যাপী অনুষ্টান শুরু ▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন
আন্তর্জাতিক, শীর্ষ

বেলুচিস্তানে শীর্ষ পাকিস্তানি সেনা কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

প্রকাশিত: ২ আগস্ট ২০২২, ৪:৪৫
Facebook WhatsApp

পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বেলুচিস্তানের কোয়েটা থেকে করাচি আসার পথে নিখোঁজ হয়ে গেছে। হেলিকপ্টারটিতে পাকিস্তান সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের এক কমান্ডারও ছিলেন বলে আইএসপিআর জানিয়েছে।

পাকিস্তান আইএসপিআর এক টুইটার বার্তায় জানায়, হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলায় বন্য ত্রাণ কার্যক্রমে নিয়োজিত ছিল। নিখোঁজ হওয়ার সময় এর আরোহীদের মধ্যে ছিলেন ১২ কোরের কমান্ডার। তিনি বেলুচিস্তান বন্যা ত্রাণ কার্যক্রম তদারকি করছিলেন।

জিও নিউজে বলা হয়, কোয়েটার কোর কমান্ডার লে. জেনারেল সরফরাজ আলী হেলিকপ্টারটিতে ছিলেন। বেসামরিক কর্তৃপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।

জিও নিউজ আরো জানায়, হেলিকপ্টারটির পাইলট ছিলেন মেজর সৈয়দ, কো-পাইলট ছিলেন মেজর তালহা। এছাড়া কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ, ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার খালিদ, চিফ নাফেক মুদাসসিরও ছিলেন হেলিকপ্টারে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

Share this news as a Photo Card

02 August 2022

বেলুচিস্তানে শীর্ষ পাকিস্তানি সেনা কর্মকর্তাদের নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...