1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি
  • রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুভ উদ্বোধন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (০৩ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে ও খাদ্য গুদাম কর্মকর্তা মাহবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক ও ব্যবসায়ী নেতা আলহাজ¦ লুৎফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আল হাদী, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুগ্ম-সম্পাদক জাহির হোসাইন, বিএনপি নেতা মোরারফ হোসেন,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন ফারুক প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে থেকে ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার বোরো ধান সংগ্রহ কার্যক্রম চালু রেখেছে। স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সুষ্ঠুভাবে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, আগামী বুধবার (৬ মে) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। নির্বাচিত কৃষকদের কাছ থেকেই সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে। উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে মোট ২২শ ৫ মে: টন ধান সংগ্রহ করা হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD