1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
আরো ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ - বাংলা কণ্ঠ নিউজ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

আরো ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে
আরো ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

দেশের আরো ১৪টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হলো: ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর ও ফেনী।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো: ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো: মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো: মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো: নজরুল ইসলাম মোল্লা বরগুনা ও মো: সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকীকে গাজীপুর, জামিলুর রশিদ খানকে মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেনকে নরসিংদী, মো: আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর, আহমেদ আলীকে হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিমকে চাঁদপুর ও অধ্যাপক এম এ খালেককে ফেনী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে, গত ১৫ মার্চ দেশের ৪২ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা বেশির ভাগই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD