1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
তারেক রহমানের আসা উপলক্ষে শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ - বাংলা কণ্ঠ নিউজ
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

তারেক রহমানের আসা উপলক্ষে শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
তারেক রহমানের আসা উপলক্ষে শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে অবরোধ সরিয়ে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করছেন তারা।

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়। ইনকিলাব মঞ্চ জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চ গতকাল শুক্রবার সারারাত শাহবাগে অবস্থান করেছেন।

এদিকে আজ বেলা ১১টার দিকে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। এরপরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন তিনি। সেখান থেকে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন তারেক রহমান।

সকালে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমানের এই কর্মসূচি জানানো হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD