<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>

‘বাংলাদেশের পথযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’ স্লোগানে বর্ণিল আয়োজনে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আ্যলামনাই এসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলা অনুষ্ঠান।
শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সোয়া ১০টায় মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মো: মতিউল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামাল, বিশ্ববিদ্যালয়ের এ্যালামানই এ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পরে বেলুন ওড়ানোর মাধ্যমে মিলনমেলা উদ্বোধন করা হয়। এরপর মূল অনুষ্ঠান প্রাঙ্গণে শত শিল্পীর লাইভ অর্কেস্ট্রা, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে অ্যালামনাইগণ ও অতিথিবৃন্দের প্রবেশ ও আসন গ্রহণের জন্য অনুষ্ঠান প্রাঙ্গণ খুলে দেয়া হয়।
পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্ঠ ব্যক্তিত্ব বক্তব্য রাখবেন।
Leave a Reply