
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসন থেকে মনোনয়নপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন মঙ্গলবার সকালে বানিয়াচং উপজেলা সদরের নিজ বাড়ী হাসান মঞ্জিলের মাঠে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। সভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে আবেগময় বক্তব্যে তিনি বলেন, আর বিবেদ নয় , এবার ৪৫ বছর পর বিএনপির জন্য এই আসনটি উদ্ধার করার সময় এসেছে।
তিনি বলেন, বিএনপির অনেকেই যোগ্য প্রার্থী ছিলেন কিন্ত দল একজনকেই মনোনয়ন দিবে। এবার আমরা চেয়েছিলাম অন্য দলের কাউকে না দিয়ে বিএনপির প্রার্থীদের মধ্যেই কেউ ধানের শীষ নিয়ে নির্বাচন করুক। হাই কমান্ড আমাদের কথা শুনেছেন। আমরাও বিএনপিকে এই আসনটি উপহার দিতে বদ্ধপরিকর। ডা. জীবন বলেন, ১৯৭৯ সালে ধানের শীষের প্রার্থী এডভোকেট জনাব আলীর বিজয়ের পর আর কেউ এই আসনে বিএনপি থেকে জয়লাভ করেনি।
এবার না হলে আগামী ৯০বছরেও আসনটি উদ্ধার করা সম্ভব হবে না। “টিম অব হান্ড্রেডস” ও “জননী-২৫” উপলক্ষে বানিয়াচং উপজেলার ১৫ ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতি ওয়ার্ডে ক্লিন ইমেজের অধিকারী ও দেশ প্রেমিক ১শ জনকে নিয়ে “টিম অব হান্ড্রেডস” এবং ২৫ জন মহিলা “ জননী-২৫” এর আওতাভুক্ত হবেন। এরা আগামী নির্বাচন পরিচালনা ও দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে।এজন্য কোন অত্যাচারী, দূবৃত্বকে এইকমিটিতে অন্তভূক্ত না করার জন্য নেতাদের আহবান জানান।
তিনি বলেন, তৃনমুলের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. জীবন বলেন, বিএনপি অনেক বড় দল। এই আসনেও অনেক যোগ্য প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন। দল আমাকে মনোনয়ন দেয়ার সাথে সাথে আমি তাদের সাথে কথা বলেছি। আজকের সভায় তাদের দাওয়াত দিয়েছি। অনেকেই সভায় এসেছেন, তারাও আসবেন। তিনি আরো বলেন, এই আসনে বিএনপির মধ্যে কোন গ্রুপিং নেই। তবে মনোনয়ন চাওয়া নিয়ে মত প্রার্থক্য ছিল, আশাকরি সেটাও আর থাকবে না। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আল হাদীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি নেতা মুজিবুল হোসেন মারুফ, আলহাজ্ব লুৎফুর রহমান, ফরহাদ হোসেন বকুল, মোশারফ হোসেন, নকিব ফজলে রকিব মাখন, মখলিছুর রহমান আবু, শেখ সুহেল আহমদ, এস এম হাবিবুর রহমান, এস এম জসিম উদ্দিন, আরশাদ ফজলে খোদা লিটন, সৈয়দ পলাশ মিজান, সাদিক আহমদসহ উপজেলা কমিটি ও ১৫টি ইউনিয়নের অর্ধশতাধিক নেতাকর্মী মতবিনিময়ে বক্তব্য রাখেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply