1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
জাকসু : ৯ হল সংসদের ফল ঘোষণা - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

জাকসু : ৯ হল সংসদের ফল ঘোষণা

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
জাকসু : ৯ হল সংসদের ফল ঘোষণা : জয়ী হলেন যারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

শুরুতে হল সংসদের ফল ঘোষণা করা হচ্ছে। একে একে ২১টি হল সংসদের ফল ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এ পর্যন্ত ঘোষিত ৯টি হল সংসদে যারা বিজয়ী হয়েছেন : কাজী নজরুল ইসলাম হল সংসদ : ভিপি নির্বাচিত হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস আলী আহমেদ ও এজিএস সামিন ইয়াসির।

আ ফ ম কামাল উদ্দিন হল : ভিপি জিএমএম রায়হান কবীর, জিএস আবরার শাহরিয়ার ও এজিএস রিপন মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতা)। মীর মশাররফ হোসেন : ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম ও এজিএস আরাফাত হোসেন। মওলানা ভাসানী হল : ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার ও এজিএস রাকিব হাসান।

শহীদ সালাম–বরকত হল : ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা ও এজিএস আবরার আজিম ভুঁইয়া। আলবেরুনী হল : ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান ও এজিএস সাদমান হাসান খান। নওয়াব ফয়জুন্নেসা হল : ভিপি বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস হয়েছে সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা) ও এজিএস প্রার্থী নেই। ১০ নং (ছাত্র) হল : ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান ও এজিএস নাদিম মাহমুদ। ১৫ নং (ছাত্রী) হল : ভিপি শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা ও এজিএস শাহানা আক্তার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD