
রামায়ন গান পরিবেশন করেন ঢাকার শিবু প্রসাদ দাশ ও তার দল। বিকাল সাড়ে চারটায় মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবন দর্শনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্ত এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ তনুজ রায় শিক্ষক রতন কুমার পালের যৌথ সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃপারুপানন্দজী মহারাজ,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ তোফাজ্জল ইসলাম চৌধুরী,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু ।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সভাপতি অধ্যাপক রবীন্দ্র চন্দ্র রায়,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায় মিনু,নবীগঞ্জ রামকৃষ্ণ সংঘের উপদেষ্টা সদস্য অশোকতরু দাস, সুধা রঞ্জন দাশ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মন্দির উদ্বোধনী কমিটির সহ আহবায়ক অনুজিত দাশ লিটন। পরে আনন্দ নিকেতনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্টান ও গীতিনাট্য অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্দির উদ্বোধনী কমিটির আহবায়ক প্রমথ চক্রবর্তী বেনু,রামকৃষ্ণ সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল চৌধুরী পান্না, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাশ, আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, প্রজেশ রায় নিতন,লিটন দেবনাথ,উত্তম কুমার রায়,নানু চন্দ্র দাশ,দিপক পাল, খোকন দাশগুপ্ত,নিতেশ দাশ,সজল দেব, সারদা সংঘের সভাপতি সবিতা রায় মিরা,মঞ্জুশ্রী চক্রবর্তী,শংকরী দাশ,শিপ্রা দাশ,শিপন রায়,নিরুপম দেব, সুজিত দাশ, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
