নতুন বিভাগ গঠনের প্রশ্নে হবিগঞ্জকে অগ্রাধিকার দেওয়া হোক
এস এম খোকন
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
২০
বার পড়া হয়েছে
একসময় বৃহত্তর সিলেটই ছিল আমাদের জেলা। ১৯৮৩-৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে বৃহত্তর সিলেটকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলায় বিভক্ত করা হয়। পরবর্তীতে ১৯৯৫ সালের ১ আগস্ট এই চারটি জেলা নিয়ে গঠিত হয় সিলেট বিভাগ, যা বাংলাদেশের ষষ্ঠ বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করে।
আলহামদুলিল্লাহ, আমরা সিলেট বিভাগের বাসিন্দা হিসেবে ভালো আছি। সিলেট বিভাগের ঐতিহ্য, মর্যাদা ও স্বাতন্ত্র্য অটুট থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।
তবে ভবিষ্যতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের সুবিধার্থে যদি নতুন কোনো বিভাগ গঠনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার ব্যক্তিগত মতামত হলো, হবিগঞ্জকেই বিভাগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
ভৌগোলিক অবস্থান বিবেচনায় হবিগঞ্জ বৃহত্তর সিলেট অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ও মাঝামাঝি অবস্থানে অবস্থিত।
যোগাযোগব্যবস্থা, প্রশাসনিক সুবিধা এবং আশপাশের জেলার মানুষের সহজে সরকারি সেবা পাওয়ার বিষয়গুলো বিবেচনায় নিলে হবিগঞ্জকে ঘিরে নতুন বিভাগ গঠনের সম্ভাবনা রয়েছে।
আমি মনে করি, বিভাগ গঠনের ক্ষেত্রে আবেগ নয়, বরং ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা, প্রশাসনিক বাস্তবতা ও জনস্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত।
আমাদের প্রত্যাশা—নতুন বিভাগ গঠনের পরিকল্পনা হলে হবিগঞ্জের দাবিটিও যথাযথ গুরুত্ব পাক।
Leave a Reply