<!DOCTYPE html> <html> <?php global $themesbazar; ?> <head><meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8"> <meta name="viewport" content="width=device-width, initial-scale=1"> <link rel="profile" href="http://themesbazar.com"> <title><?php wp_title(''); ?></title> <link rel="icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <link rel="shortcut icon" href="<?php echo $themesbazar['favicon']['url']?>" type="image/x-icon" /> <?php $image = wp_get_attachment_image_src( get_post_thumbnail_id( $post->ID ), 'single-thumbnail' ); ?> <meta property="og:title" content="<?php the_title(); ?>" /> <meta property="og:description" content="" /> <meta property="og:image" content="<?php echo $image[0]; ?>" /> <meta property="og:video" content="" /> <meta property="og:video:width" content="560" /> <meta property="og:video:height" content="340" /> <meta property="og:video:type" content="application/x-shockwave-flash" /> <!-- head section --> <!-- skin --> <link rel="stylesheet" href="https://releases.flowplayer.org/7.2.6/skin/skin.css"> <!-- CDNBye hls.js --> <script src="https://cdn.jsdelivr.net/npm/cdnbye@latest/dist/hls.light.min.js"></script> <!-- flowplayer --> <script src="https://releases.flowplayer.org/7.2.6/flowplayer.min.js"></script> <?php wp_head();?> <?php include('css/dynamic-css.php'); ?> </head> <body> <!------------- Archive start ---------------> <script src="https://code.jquery.com/jquery-1.12.4.js"></script> <script src="https://code.jquery.com/ui/1.12.1/jquery-ui.js"></script> <script type="text/javascript"> $(function() { $("#datepicker").datepicker({ dateFormat: "yymmdd", changeMonth: true, changeYear: true }).val() }); </script>
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ প্রাথমিকের ক্লাস ৮টায় বন্ধ থাকবে প্রাক-প্রাথমিকের ক্লাস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে

বাংলা কণ্ঠ ডেস্ক
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে
প্রাথমিকের শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ

তীব্র গরমের কারণে অতিরিক্ত এক সপ্তাহ ছুটি শেষে আজ রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে গরমে যেন ক্ষুদে শিক্ষার্থীদের কষ্ট না হয় সেজন্য প্রাথমিকের ক্লাস শুরু হবে সকাল ৮টায়। ছুটি হয়ে যাবে দুপুরের আগেই বেলা ১১টায়। গতকাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সূত্র জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সকালে ক্লাস শুরুর পরামর্শ দেয়া হয়েছে। আর প্রাথমিকের জন্য শনিবার সাপ্তাহিক ছুটিও বহাল থাকছে। এ বিষয়ে গতকাল (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে প্রাক-প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাবদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। সূত্র জানায়, ঈদের ছুটি শেষে তাবদাহে এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এরই মধ্যে তাবদাহে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, চলমান তাবদাহের কারণে কোমলমতিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণিকার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ২৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকার্যক্রম চলবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট ৯টা ৪৫ থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে। একই সাথে তাবদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য অধিদফতর থেকে পাঠানো রুটিন বিবেচনায় উপজেলাভিত্তিক শ্রেণিকার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন দেবেন। এ ছাড়া প্রাক-প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাবদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের বলেন, শনিবার ছুটি দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগের নিয়মেই প্রাথমিক বিদ্যালয় চলবে। অর্থাৎ শনিবার প্রাথমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। সূত্র আরো জানিয়েছে তীব্র তাপ পরিস্থিতির মধ্যে আজ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুুললেও দেশের অনেক সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান থাকবে অনলাইন ক্লাস প্রক্রিয়া।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান কার্যক্রম পরিচালনার সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, জগন্নাথ, বরিশাল, কুমিল্লা এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়সহ আরো একাধিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পাঠদান চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইন পাঠদান চললেও প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের সাথে আজ থেকে খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো। আরো খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজও।

এ ছাড়া অনলাইনে ক্লাস নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। অন্য প্রতিষ্ঠানগুলো খুললেও বেসরকারি এসব বিশ্ববিদ্যালয় অনলাইনে পাঠদান চালিয়ে নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোর তদারক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে বলা হয়েছে, তাপমাত্রা বিবেচনায় নিয়ে এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্ব স্ব বডি সভা করে অনলাইন ক্লাস, প্রয়োজনে বন্ধের সিদ্ধান্তও নিতে পারবে। এর আগে, গত ২০ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
<?php global $themesbazar; ?> <!------------ Footer Section Start --------------> <section class="footer-section"> <div class="container"> <div class="row"> <div class="col-md-12 col-sm-12"> <div class="footer-menu"> <?php wp_nav_menu( array('theme_location' => 'footermenu', )); ?> </div> </div> </div> <div class="row foot"> <div class="col-md-3 col-sm-3 foot-logo"> <a href="<?php bloginfo(home); ?>"><img src=" <?php echo $themesbazar['logo_upload']['url']?>" alt="Logo" width="100%"></a> </div> <div class="col-md-5 col-sm-5"> <div class="editorial"> <?php echo $themesbazar['editorial']?> </div> </div> <div class="col-md-4 col-sm-4"> <div class="footer-social"> <ul> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['facebook-url']; ?>" class="fa fa-facebook"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['twitter-url']; ?>" class="fa fa-twitter"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['googleplus-url']; ?>" class="fa fa-google"></a></li> <li><a href="<?php echo $themesbazar['ftr-social-link']['linkedin-url']; ?>" class="fa fa-linkedin"></a></li> </ul> </div> </div> </div> </div> </section> <?php get_template_part('include/root'); wp_footer(); ?> <p class="has-text-align-center"> Designed by: <a href="https://sylhethostbd.com/"><span style="color:#ff0c0c;"><strong>Sylhet Host BD</strong></span></a></p> </body> </html>