বাংলা সংস্করণ
শিরোনাম
▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ▪ আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী ▪ “গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ ▪ নবীগঞ্জে আইডিয়াল ৬ষ্ট মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ▪ আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ▪ বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত  ▪ ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ▪ হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায় ▪ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ
রাজনীতি

জাপার কমিটি থেকে বাদ দেয়া নেতাকর্মীদের পার্টিতে অন্তর্ভুক্তির নির্দেশ রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ৪:০৫
Facebook WhatsApp

জাতীয় পার্টি থেকে অব্যাহতি, বহিষ্কার ও কমিটি থেকে বাদ দেয়া সব নেতাকর্মীদের পার্টিতে পুনরায় অন্তর্ভুক্ত করতে বলেছেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বুধবার তিনি পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেন।

বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির অভিভাবক হিসেবে সারা দেশের লাখ লাখ নেতাকর্মীর দাবি মেনে দলে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্দেশনা দিয়েছেন, বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘পার্টি শক্তিশালী করার উদ্দেশ্যে মশিউর রহমান রাঙা এমপি, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস, এছাড়া নবম সম্মেলনের পর, পদ-পদবিতে না রাখা সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর

ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনুর রশীদ, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ দেশজুড়ে অব্যাহতি, বহিষ্কার ও নিষ্ক্রিয় করে রাখা সব নেতাকর্মীদের এই আদেশ জারির পর হইতে যার যার আগের পদ পদবিতে অন্তর্ভুক্ত করা হলো।’

সূত্র : বাসস

Share this news as a Photo Card

22 September 2022

জাপার কমিটি থেকে বাদ দেয়া নেতাকর্মীদের পার্টিতে অন্তর্ভুক্তির নির্দেশ রওশন এরশাদের

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...