বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন ▪ নবীগঞ্জে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ ব্যাপী অনুষ্টান শুরু ▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন
শীর্ষ

বাংলাদেশকে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি আদানির

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২, ৪:১৭
Facebook WhatsApp

ভারতীয় শিল্পপতি এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সোমবার সন্ধ্যায় (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন।

বৈঠকের পর আদানি তার টুইটারে বলেন, ‘দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করা একটি সম্মানের বিষয়। বাংলাদেশ নিয়ে তার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণামূলক এবং অত্যন্ত সাহসী।’

তিনি বলেন, ‘আমরা চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্যেই আমাদের ১ হাজার ৬০০ মেগাওয়াট গোড্ডা বিদ্যুৎ প্রকল্পের ট্রান্সমিশন লাইন চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আদানি বিদ্যুৎ প্রকল্প একটি ডেডিকেটেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিপিডিবিতে উৎপাদিত বিদ্যুতের বেশিরভাগ সরবরাহ করার জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় ১ হাজার ৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছানোর পরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

ইউক্রেন সঙ্কট, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চলমান কোভিড-১৯ মহামারীর মধ্যে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ দুই দক্ষিণ এশীয় প্রতিবেশী এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায়।
সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

06 September 2022

বাংলাদেশকে বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি আদানির

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...