বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আদালত, উপজেলা

নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় কামাল ও সিরাজুল জেল হাজতে

প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ১:০৪
Facebook WhatsApp
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন ও তার ভাগনা ভাগনির উপর শালিস বৈঠকে সন্ত্রাসী হামলার ঘটনায় মুল নায়ক লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল ও একাধীক মামলার আসামী সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
২০ জুলাই বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে মাননীয় আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
জানাযায়,লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন কামাল প্রেসক্লাব সভাপতি রাকিল ও তার ভাগনা স্বপন আহমেদের জায়গা জোরপূর্বক দখল নেয়।
এ নিয়ে গত ২০ মে বিকেলে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের বাবলু আহমেদের বাড়ীতে উভয় পক্ষের উপস্থিতিতে শালিস বৈঠক বসে। বৈঠক চলাকালীন কামালের নির্দেশে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিরাজুল,দুরুদ,জামাল,কাছাব উদ্দিনসহ ১৫/১৬ জন লোক দা,লাঠি নিয়ে  হামলা চালায়। এ সময় বিচারকরা পালিয়ে যান।
একতরফা হামলায় আহত হন নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,তার ভাগনী রোকসানা,ভাগনা নোমান,রাফায়েল ও সালামীন। তাদেরকে প্রথমে নবীগঞ্জ ও পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা করানো হয়।
এ ব্যাপারে স্বপন আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেঘটনার সাথে জড়িত জামাত নেতাকাজী ছলিম উদ্দিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার পর হামলাকারী আনোয়ার হোসেন কামালসহ ৭ জন মাননীয় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহে জামিনে ছিল। তাদের জামিনের মেয়াদ শেষ হলে উপরোল্লিখিত তারিখে তারা হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত দুই জনের জামিন নামঞ্জুর করেন।
নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন দু’ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন শালিস বৈঠকে এমন ন্যাক্কারজনক হামলা দু:খজনক।

Share this news as a Photo Card

21 July 2022

নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় কামাল ও সিরাজুল জেল হাজতে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...