1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
হবিগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জিল্লুর রহমানের নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জিল্লুর রহমানের নেতৃত্বে দাঁড়িপাল্লার গণমিছিল

হবিগঞ্জ প্রতিনিধি
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান আযমীর নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বানিয়াচং ঐতিহাসিক সাগরদিঘীর পশ্চিম পাড়স্থ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বড়বাজারস্থ শহীদ মিনার এলাকায় এসে শেষ হয়।

গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে মিছিলে যুক্ত হন। মিছিল শেষে দাঁড়িপাল্লার প্রার্থী এডভোকেট জিল্লুর রহমান আযমী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, দাঁড়িপাল্লা ন্যায় ও সত্যের প্রতীক। জনগণ পরিবর্তন চায় আমরা সেই পরিবর্তনের জন্যই কাজ করছি।

জনগণের রায়ই গণতন্ত্রের প্রকৃত শক্তি। এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আরো বলেন, জনগণের সেবা ও উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।

 

গণমিছিলের একাংশ

স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা বলেন, সুশাসন, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকই জনগণের প্রকৃত আশা। প্রার্থী ও নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করার ঘোষণা দেন।

এ সময় বানিয়াচং উপজেলা জামায়াতের আমীর খন্দকার তালেব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোফাজ্জল হোসাইন খানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রটারী কাজী মহসিন আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা হামিদুল ইসলাম, তাছলীম আলম মাহদী, আতিকুল ইসলাম সুহাগ, নাসির উদ্দিন চৌধুরী, শোয়েব পাশা, নজরুল ইসলাম, শেখ মোসতাক আহমদ প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD