বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জাতীয়, ব্যবসা

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৭
Facebook WhatsApp

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত ২০ আগস্ট গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদের চাকরির চুক্তি বাতিল করে এফআইডি। এরপর থেকে ব্যাংকটির চেয়ারম্যানের পদটি শূন্য ছিল।

সাইফুল মজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক। ২০২০ সালের ১৬ মার্চ সরকার তাকে প্রথম এই পদে নিয়োগ দেয়।

প্রাথমিকভাবে দুই বছরের জন্য নিয়োগ পাওয়ার পর তিনি (সাইফুল মজিদ) দুই বছরের জন্য করে আরো দুই বার পুনঃনিয়োগ পান। সর্বশেষ গত এপ্রিলে তাকে পুনরায় নিয়োগ দেয় এফআইডি।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফারহানা ফেরদৌসীকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সাথে ব্যাংকটির পরিচালক হিসেবে মোহাম্মদ সালাহ উদ্দিনের নিয়োগ বাতিল করা হয়।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন।

সূত্র : ইউএনবি

Share this news as a Photo Card

03 September 2024

গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...