📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
f ▶
সর্বশেষ সংবাদ
‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদানস্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমানদুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে সতর্কতা বহালআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েননবীগঞ্জে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ ব্যাপী অনুষ্টান শুরুআ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতারনড়াইলে নিহত দুই নেতার পরিবারের পাশে রিজভী, সুষ্ঠু বিচারের আশ্বাসপুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতিপ্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভাবানিয়াচংয়ের নতুন ইউএনও হিসেবে ইকবাল হোসেন’র যোগদানস্বাধীনতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত : ডা. শফিকুর রহমানদুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে সতর্কতা বহালআইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েননবীগঞ্জে শ্রীরামকৃষ্ণ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে ৩ ব্যাপী অনুষ্টান শুরুআ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩৭ দিন পর আবার চালু মেট্রোরেল

প্রকাশিত: August 25, 2024 | বিভাগ: জাতীয়, ব্যবসা, লিড নিউজ, শীর্ষ

দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর আজ রোববার (২৫ আগস্ট) আবার চালু হয়েছে মেট্রোরেল। আজ সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে প্রথম ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ছাড়ে মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, সকাল থেকে শিডিউল অনুযায়ী প্রতিটি ট্রেন যথাসময়ে যাত্রী নিয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে।

এর আগে শনিবার (২৪ আগস্ট) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্টের উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রোববার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন ছেড়ে যাবে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৮টা ৩৩ মিনিটে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে। আর রাতের শেষ ট্রেন ছাড়বে ৯টা ১৩ মিনিটে।

শুক্রবার (২৩ আগস্ট) অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া জানান, রোববার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই মিরপুর–১০ নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল ৫টায় মেট্রোরেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

25 August 2024

৩৭ দিন পর আবার চালু মেট্রোরেল

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...