1. sm.khakon@gmail.com : bkantho :
বিএনপিতে ৩ নেতার পদোন্নতি - বাংলা কণ্ঠ নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিএনপিতে ৩ নেতার পদোন্নতি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে
বিএনপিতে ৩ নেতার পদোন্নতি

বিএনপিতে তিন নেতার পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

দল আশা প্রকাশ করে যে উল্লিখিত নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
19 March 2024

বিএনপিতে ৩ নেতার পদোন্নতি

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD