
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেয়া হচ্ছে না।
রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই তথ্য জানান। গত মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা হয়।
ওই সভার সিদ্ধান্তের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সেনা সদস্যকে আপাতত সরিয়ে নেয়া হবে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এক প্রশ্নের জবাবে বলেন, ‘এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল, তেমনই থাকবে।’
আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কিনা, জানতে চাইলে তিনি বলেন, তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে, সেই বিষয়ে সরকার শঙ্কিত নয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply