1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল বিএনপি - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল বিএনপি

বাংলা কণ্ঠ ডেস্ক
  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করল বিএনপি

বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সোমবার (৩ নভেম্বর) বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া-৬ আসনে, আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠাকুরগাঁও-১ আসনে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।’

এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিতি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা: এ জেড এম জাহিদ হোসেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD