“স্মাট যুব, সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে নিয়ে নবীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৩ জমকালো ভাবে পালিত হয়েছে।
১ লা নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষ্যে বর্ণাঢ্য একটি র্যালী বের করে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা পজীপ কর্মকর্তা মোঃ সাকিল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বুরহান উদ্দিন ভ‚ইয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. গতি গোবিন্দ দাশ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শৈলেন কুমার পাল, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, অফিস সহকারী পানু চন্দ প্রমুখ।