হবিগঞ্জের লাখাই উপজেলার রাস্তায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাকিবুল হাসান রমজান নামে এক যুবক নিহত হয়েছেন।
সে উপজেলার মনতৈল গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। রবিবার দিবাগত রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া ঘটনাটি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক ৯ টার দিকে স্থানীয় বুল্লা বাজার থেকে বাইসাইকেল নিয়ে মনতৈন বাড়িতে যাচ্ছিলেন ওই যুবক। তখন কোনও এক যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ও পরিবারের সদস্যরা সিলেট মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, কোন গাড়ি এই দুর্ঘটনা ঘটিয়েছে তা আশপাশের কেউ জানাতে পারেনি। গাড়িটি শনাক্ত করা যায়নি।