জমিয়তে উলামায়ে ইসলাম হবিগঞ্জ জেলা শাখার সম্মেলনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন-দেশে রাজনৈতিক সংকট চলছে।
একটি অবাধ নির্বাচনের দরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন। রাজনৈতি সংকট উত্তোরনে নিরপেক্ষ সরকারের বিকল্প নেই। জমিয়তে উলামায়ে ইসলাম সবসময় নির্বাচনকালীণ নিরপেক্ষ সরকারের পক্ষে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে। এ দাবীতে জমিয়ত কোনো সময় পিছপা হবে না।
২০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা সভাপতি মাওলানা মাসরুরুল হকের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফেন্দী এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা শামসুল হক সাদী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসির উদ্দিন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক, কেন্দ্রীয় সদস্য
মাওলানা ইমদাদুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সভাপতি মুফতী এখলাছুর রহমান রিয়াদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা বদরুল ইসলাম, মাওলানা জামিল আনসারী। মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, মাওলানা শেখ বশীর আহমদ, মাওলানা শেখ জয়নাল আবেদীন যৌথভাবে সম্মেলন পরিচালনা করেন।