প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৩, ১১:৩৫ এ.এম
কাজী নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

জামালপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল একাডেমি।
এ উপলক্ষে ৮ জুন সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি এড. জামাল আব্দুল নাসের বাবুল।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এড. বাকিবিল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান ছানা, নজরুল একাডেমির সহসভাপতি এড. খাজা আলম, সাংস্কৃতিককর্মি তরিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান শেষে নজরুলের লেখা গানের আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান গ্রন্থনা করেন জাকিরুল হক মিন্টু।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com