প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৩, ১১:২২ এ.এম
নবীগঞ্জে মোটর সাইকেল চাপায় প্রাণগেল নবম শ্রেণির শিক্ষার্থীর

নবীগঞ্জে মটর সাইকেল দুর্টনায় শিবল হাসান (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শিবলু হাসান উপজেলার মোড়াউড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শিবলু দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। গত ৪ জুন রোববার সকালে সে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্টনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ স্থানীয়দের লোকদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক পর যানবাহন চলাচল শুরু করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com