প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৩, ৭:০৯ পি.এম
সরিষাবাড়ীতে পিতা-পুত্রের মৃতদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে পিতা ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) এবং পুত্র আশিক তালুকদার (১৩)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তাদের বাড়ি সরিষাবাড়ি ও সিরাজগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার সেন্দুর গ্রামে।
২ মে সকালে পিতা এবং ১ মে সন্ধ্যায় পুত্রের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করার কথা নিশ্চিত করেছেন কাজিরপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত। রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩০ এপ্রিল সন্ধ্যায় পুত্র আশিককে নিয়ে তার নানার বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তাদের পাওয়া যাচ্ছিল না। পিতা-পুত্রের মৃত্যুকে ঘিরে একদিকে শোক অপরদিকে এলাকায় নানা গুঞ্জন চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com