প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ১০:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৩, ১০:৪৫ এ.এম
লাখাইয়ে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু

লাখাই উপজেলায় কাঠাইয়া গ্রামে রুহেলা খাতুন (৩৫) নামে এক গৃহধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঐ গ্রামের খলিল মিয়ার স্ত্রী। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে সংবাদ পেয়ে লাখাই থানার একদল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্ঘে প্রেরণ করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহতের এক মেয়ে ধান সিদ্ধ করে বাড়িতে এসে দরজা খুলে দেখতে পায় তার মা রুহেলা খাতুনের দেহ বসত ঘরের বাঁশের তীরে গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলছে,।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার উপ-পরিদর্শক এসআই ফারুক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা যানা যাবে।
সম্পাদক এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com