বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
জেলা

পুলিশী নির্যাতনে মৃত্যুর অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১:৩৬
Facebook WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা।

সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান ৩৫ বছর বয়সী উজির মিয়া। এর পরপরই তার লাশ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন এলাকাবাসী।

নিহত উজির মিয়ার পরিবার ও আত্মীয় ছাত্রলীগকর্মী ইমরান বলেন, ‘আমার ভাইকে চুরির মামলা দিয়ে আটক করে জেল হাজতে নিয়ে নির্মমভাবে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা অবরোধ তুলব না।’

পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ‘আসামিকে আটক করা হয়েছিল ৯ ফেব্রুয়ারি। এক দিন হাজতে রেখে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ১১ তারিখে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যান। এরপর কোনো একদিন হয়তো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু বলতে পারছি না। আমরা খোঁজ নিচ্ছি।’

Share this news as a Photo Card

21 February 2022

পুলিশী নির্যাতনে মৃত্যুর অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...