প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৩:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৩, ৭:৩০ পি.এম
লাখাইয়ে আইসক্রীম ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা অর্থদন্ড

লাখাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে লাখাই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । রবিবার ( ২ এপ্রিল ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর বিধান কুমার সোম ও লাখাই থান পুলিশের একটি টিম। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৪২ ধারায় অপরাধ বিবেচনায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এক আইসক্রীম ফ্যাক্টরিকে । পরে বিপুল পরিমাণ ক্ষতিকর রঙিন আইসক্রীম,মানহীন ক্ষতিকর রং ও ক্ষতিকর খাদ্য সামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com