প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৩, ১:৫৩ পি.এম
নবীগঞ্জে সরকারী প্রাইমারী স্কুলে দুঃসাহসিক চুরি

নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চুরেরা এ সময় স্কুলের গ্রীল ও শ্রেণীকক্ষ গুলোর তালা ভেঙ্গে প্রায় ১ মাসের ব্যবধানে ৩ বার চুরির ঘটনা ঘটিয়েছে।
গত ০২ মার্চ রাউটার মেশিন ও সাউন্ড বক্স চুরি, ২৫ মার্চ ১টি শ্রেণীকক্ষ ও অফিস কক্ষের মোট ৫টি সিলিং ফ্যান চুরি এবং গত ৩০ মার্চ পুনরায় ২টি শ্রেণীকক্ষের ৮টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। ওই চুরির ঘটনায় গত ৩১ মার্চ ২০২৩ইং স্কুলের প্রধান শিক্ষক নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
উক্ত স্কুলের ফ্যান সহ বিভিন্ন সরমঞ্জাম চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। ধারনা করা যাচ্ছে একটি সংঘবদ্ধ চোরচক্র পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘঠিয়েছে। উল্লেখ্য যে ওই স্কুলটি জাতীয় করণকৃত হওয়ায় পর থেকে কোন দপ্তরী নিয়োগ করা হয়নি। এ ব্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com