প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৬:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৩, ৩:৩৮ পি.এম
সিরাজগঞ্জের কামারখন্দে এক নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে ছালেকা বেওয়া (৫০) নামের এক বিধবা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জামতৈল ইউনিয়নের কর্ণসূতি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ছালেকা বেওয়া কর্ণসূতি গ্রামের মৃত তোফাজ্জল মন্ডলের মেয়ে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশার কারণে ওই বিধবা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com