প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৩, ১১:৪৯ এ.এম
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে মুজাক্কির আহমেদ নামের এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
জানা যায়- উপজেলার সদর ইউনিয়নের হালিতলা এলাকায় অবৈধভাবে মাটিকাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মুজাক্কির আহমেদকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত কে ছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com