প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ৪:১৭ পি.এম
নবীনগরে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
৫ নভেম্বর ২২, শনিবার সকাল ১০ টায় উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী, কলাকৌশলী, সুশীল সমাজ ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ সময় সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় আজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য প্রদান করেন ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, কণ্ঠশিল্পী ও শিক্ষক অজয় মূর্খাজী, শফিকুল ইসলাম, কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকআমিরুল ইসলাম, নবীনগর মহিলা কলেজের অধ্যাপক অঞ্জন নাগ,
শিক্ষক শিব শংকর চক্রবর্তী, কন্ঠশিল্পী মাধব দেব, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বরসতী বর্মণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব্য সিরাজুল ইসলাম, বাংলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ইসহাক, রকিব উদ্দিন নয়ন, সাংবাদিক ও চিত্রশিল্পী সঞ্জয় শীল সহ অন্যন্যরা।
বক্তার অন্যায়-জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য পদান করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার কথা বলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com