সারাদেশে ধরপাকড়,মিথ্যা মামলা,গ্রেফতার,জামিন বাতিল করে নেতা-কর্মীদের কারাগারে প্রেরণ,পুলিশী হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তন চত্বরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মজিবর রহমান লেবু। প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শামীম খানের পরিচালনায় প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।