বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
খেলা

আ. লীগের মনোনয়ন ফরম ‘তুলতে যাচ্ছেন’ মাশরাফি-সাকিব

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:১৪
Facebook WhatsApp

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শনিবার এখবর জানিয়েছেন।

তিনি বলেছেন, “তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, আগামীকাল (রোববার) মনোনয়ন ফরম তুলবেন তারা।”

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ধানমণ্ডির কার্যালয়ে এই কার্যক্রম চলছে।

মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়।

জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন।

গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

টেস্ট দলের অধিনায়ক সাকিবের বাড়ি মাগুরা সদরে।

Share this news as a Photo Card

25 November 2018

আ. লীগের মনোনয়ন ফরম ‘তুলতে যাচ্ছেন’ মাশরাফি-সাকিব

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...