প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২২, ১২:৫১ পি.এম
দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

জ্বালানী তেলের দাম বৃদ্ধি, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগষ্ট শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় ইবি রোডস্থ ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল ও পরিচালনা করেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.নাজমুল ইসলাম, শহর বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com