নবীগঞ্জ উপজেলার ০৭ নং ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিকাল ৪.০০ ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবিন দাশের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের (নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী) বিবাহের উদ্যোগ বন্ধ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মোবাইলের কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। অতঃপর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন।
এসময় এস আই লুতফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।