বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
রাজনীতি, লিড নিউজ, শীর্ষ

স্লোগানে প্রতিবাদে উত্তাল নয়াপল্টন

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২, ১:১১
Facebook WhatsApp

বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর স্লোগান আর মুষ্ঠিবদ্ধ প্রতিবাদে উত্তাল রাজধানীর নয়া পল্টনের আশপাশের সকল রাস্তা।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার পর থেকে নয়া পল্টনে এ রকম অবস্থা দেখা যায়।

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুর আলমের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ করছেন ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সন্ধ্যা ৬টায় নয়া পল্টনে পার্টি অফিসের সামনে নুর আলমের জানাজা হওয়ার কথা। কিন্তু বিকেল সাড়ে ৫টার পর পল্টনে জড়ো হওয়া নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

এই নিউজ লেখার সময় সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, সালেহ মো: আদনান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান আসলাম, সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে দুই শতাধিক নেতাকর্মী রাস্তা অবরোধ করে অবস্থান নেন। পরে সিনিয়র নেতাদের নির্দেশে তারা সেখান থেকে উঠে মিছিল নিয়ে পার্টি অফিসের দিকে যান।

এদিকে নুর আলমের জানাজাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পল্টন ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

Share this news as a Photo Card

03 August 2022

স্লোগানে প্রতিবাদে উত্তাল নয়াপল্টন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...