প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২২, ৪:৫০ এ.এম
মেলান্দহে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

জামালপুরের মেলান্দহ জলাশয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) মেলান্দহ উপজেলার বারোমাইসা কাটা খাল জলাশয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন - মেলান্দহ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন -উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা মৎস্য অফিসার, সম্প্রসারণ কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মচারী বৃন্দ।
এসময় ৩০০ মিটার চায়নাদোয়ারী/ ম্যাজিক জাল আটক করা হয়। যার মুল্য আনুমানিক ৩০ হাজার টাকা। আটককৃত জালগুলো জনসম্মুখে উপজেলা নির্বাহী অফিসার পুড়িয়ে ফেলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিঞা জানান মোবাইল কোর্ট অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com