বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আদালত, জেলা

এডভোকেট ইকবাল বর চৌধুরীর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ৯:৪৪
Facebook WhatsApp

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আহসানুল বর চৌধুরী ওরফে ইকবাল বর চৌধুরীর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্টিত হয়েছে।

সোমবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলামের সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলের উপস্থাপনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন এডভোকেট মোঃ আতাউর রহমান।

এডভোকেট ইকবার বর চৌধুরীর আইন পেশা, আইনজীবী সমিতিকে নেতৃত্ব দেয়া, পারিবারিক ঐতিহ্য ইত্যাদি বিষয় নিয়ে সভায় বক্তব্য রাখেন- আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকে মোঃ সালেহ উদ্দিন আহমেদ, পিপি মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, সমিতির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মনোয়ার আলী, সাবেক সভাপতি আফিল উদ্দিন, সাবেক সভাপতি বদরু মিয়া, সাবেক পিপি

এডভোকেট আকবর হোসেন জিতু, সিনিয়র আইনজীবী মোঃ ঈমান আলী, এডভোকেট কামাল উদ্দিন সেলিম প্রমূখ। নিয়ম অনুযায়ী ফুল কোর্ট রেভারেন্সে হবিগঞ্জে কর্মরত সকল বিচারকগন অংশ গ্রহণ করেন। ফুল কোর্ট

রেভারেন্স হওয়ায় সোমবার হবিগঞ্জের সকল আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। উল্লেখ্য, ইকবার বর চৌধুরী ২০১২ সনে আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, তার ভাই আরিফ চৌধুরী হবিগঞ্জ আইনবীজী সমিতির স্বনামধন্য সিনিয়র আইনজীবী। ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক ইকবাল বর চৌধুরী গত ১৩ জুলাই কোর্ট স্টেশনের বাস ভবনে ইন্তেকাল করেন।

লেখকঃ এম এ মজিদ, সাংবাদিক ও আইনজীবি,হবিগঞ্জ, ১৮ জুলাই ২০২২
০১৭১১-৭৮২২৩২

ইমেইলঃ majid1981@yahoo.com

Share this news as a Photo Card

18 July 2022

এডভোকেট ইকবাল বর চৌধুরীর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...