বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী মারা গেছেন

প্রকাশিত: ১৫ জুলাই ২০২২, ৬:৩৫
Facebook WhatsApp

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প (৭৩) মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটনে তার নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন তিনি।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ইভানা ট্রাম্পের মৃত্যুর পেছনে কোনো অস্বাভাকিতা পাওয়া যায়নি। একটি জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

নিজের প্রতিষ্ঠিত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজেই ইভানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ট্রাম্প।

ট্রাম্প লিখেন, ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ১৯৭৭ সালে চেক রিপাবলিকের মডেল ইভানাকে প্রথম বিয়ে করেন। এর ১৫ বছর পর ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের রয়েছে তিন সন্তান- ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প।

সূত্র : বিবিসি

Share this news as a Photo Card

15 July 2022

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী মারা গেছেন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...