1. sm.khakon@gmail.com : bkantho :
বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। ১৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ঘটিকায় সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।

সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, ভূমি অফিসের নাজির আশফাক চৌধুরী প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বানিয়াচং উপজেলা সদর প্রদক্ষিণ করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, ভূমি অফিসকে ডিজিটালাইজ করায় জনগণের ভোগান্তি কমে এসেছে। এছাড়া সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করতে শতভাগ ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানান তিনি। এসময় বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গসহ গণমধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
19 May 2022

বানিয়াচংয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদ্বোধন

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD