বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
লিড নিউজ, শীর্ষ

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১০:৩৩
Facebook WhatsApp

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকেট কিনতে বিশাল ভিড় জমেছে কমলাপুর রেলস্টেশনের কাউন্টারগুলোতে। অনেকে টিকেট পেতে শুক্রবার সেহরির পরই লাইনে দাঁড়িয়ে গেছেন।

শনিবার সকাল ৮টার কিছু সময় পর কমলাপুর রেলস্টেশনের দুইপাশ মিলিয়ে ২৬টি কাউন্টারে একসাথে টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে একটি কাউন্টের শুধুমাত্র নারী ও প্রতিবন্ধীদের টিকিট দেয়া হচ্ছে। এদিকে একই সময় কাউন্টারগুলোর পাশাপাশি অনলাইনেও ৫০ শতাংশ টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে আজ (২৩ এপ্রিল)। একইভাবে ২৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ২৪ এপ্রিল (রোববার), ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল (সোমবার), ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল (মঙ্গলবার) এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল (বুধবার) বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।

এবার ‘টিকিট যার, ভ্রমণ তার’ এই স্লোগান বাস্তবায়নে যাত্রীদের এনআইডি-জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট ক্রয় করতে হবে। এনআইডি ছাড়া অন্য কোনো পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিট কাটা যাবে না।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না এবং ঈদের পরে যথারীতি তা কার্যকর করা হবে। সাপ্তাহিক বন্ধ বাতিলের ফলে অতিরিক্ত ৯২টি আন্তঃনগর ট্রেন বিশেষ ট্রিপে পরিচালিত হবে।

Share this news as a Photo Card

23 April 2022

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...