বানিয়াচংয়ে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান উর্মি, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মিনারুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার,
জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার সাইফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আঃ আহাদ, রেহাছ মিয়াসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।