হবিগঞ্জের বানিয়াচংয়ে আউশ প্রণোধনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল শনিবার দুপুরে বানিয়াচং উপজেলা কৃষি অফিসে উপস্থিত থেকে আয়োজিত কার্যক্রমের শুভ উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সঞ্জয় কুমার দাসের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাব সেক্রেটারি শিব্বির আহমদ আরজু
প্রমুখ।
এছাড়া সাংবাদিক উপজেলা কৃষি অফিসের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ ও ৩০ কেজি করে সার বিতরণ করেন। উপজেলায় মোট ৫শ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের কথা মাথায় রেখে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদেরকে বিনামূল্যে বীজ সার, করোনালগ্নে খাদ্য ও ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি সবাইকে সার ও বীজ নিয়ে ঘরে ফেলে না রেখে জমিতে ধান রোপনের আহবান জানান।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেছেন সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সার বীজের পাশাপাশি কৃষকদের ৭০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি দেয়া হচ্ছে। এগুলো যথা স্থানে প্রয়োগের মাধ্যমে সোনালী ফসল ঘরে তুলুন। এছাড়া আগাম বণ্যার হাত থেকে বাঁচতে কৃষকদের দ্রুত বোরা ধানের জমি কর্তন করার আহবান জানান।