বাংলা সংস্করণ
শিরোনাম
▪ আ’লীগের নাশকতা মোকাবেলায় এমপিদের মাঠে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর ▪ দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ▪ ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ▪ ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ▪ ইসরাইলি পার্লামেন্টে আজান দিয়ে আলোড়ন সৃষ্টি করা আহমাদ তিবি এখন ডেপুটি স্পিকার ▪ শাপলা চত্বর মামলা : শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি শুনানি আজ ▪ ইরান কি যুদ্ধ ইউরোপে নিয়ে যাচ্ছে ▪ এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন ▪ পরিস্থিতি স্বাভাবিক না হলে রোববার থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ▪ যোগাযোগব্যবস্থায় ত্রুটি : যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
উপজেলা

আইপিইউ এসেম্বলিতে যোগ দিতে ইন্দোনেশিয়া গেলেন এমপি মিলাদ গাজী

প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ১১:২৭
Facebook WhatsApp
১৪৪ তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলিতে অংশ নিতে হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য  (নবীগঞ্জ বাহুবল) গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি  ১৮ মার্চ শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে  ইন্দোনেশিয়ার বালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আইপিইউ এর আয়োজনে ইন্দোনেশিয়ার বালিতে ২০ মার্চ  থেকে ২৪ মার্চ পর্যন্ত এ এসেম্বলি অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু এমপি’র নেতৃত্বে ৯ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এসেম্বলিতে অংশ নিচ্ছেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি,সৈয়দ আবু হোসেন এমপি,খান আহমেদ শুভ এমপি,বেগম কানিজ ফাতেমা এমপি,বেগম বাসন্তী চাকমা এমপি, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম,জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব গৌতম কুমার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি’র সচিব ও উপসচিব  চৌধুরী মোঃ হামিদ আল মাহবুব। আগামী ২৫শে মার্চ  প্রতিনিধি দলের সফর  শেষ করে দেশে ফেরার কথা রয়েছে ।

Share this news as a Photo Card

19 March 2022

আইপিইউ এসেম্বলিতে যোগ দিতে ইন্দোনেশিয়া গেলেন এমপি মিলাদ গাজী

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...