জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালন এবং গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের বানিয়াচংয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা ভূমি অফিস মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে বড়বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খন্দকার মহল্লা সড়ক হয়ে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার তালেব উদ্দীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোফাজ্জল হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য ও বানিয়াচং উপজেলা সাবেক আমীর মাওলানা তাসলিম আলম মাহদী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা শিবির সভাপতি আব্দুল্লাহ তালুকদার, জুলাই যোদ্ধা মো. রায়হান উদ্দীন এবং মো. আবু সাহেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ মুশতাক আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ আনহার নবী, সহ-সভাপতি শফিকুর রহমান ঠাকুর, ১নং ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফিজ মাওলানা জাহেদুর রহমান, ২নং ইউনিয়ন সভাপতি ক্বারী আব্দুল মুহিত,
৩নং ইউনিয়ন সভাপতি মাওলানা নসিবুর রহমান, ৪নং ইউনিয়ন সভাপতি মো. ফয়জুল হক, ১নং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ মো. আলাউদ্দীন, ২নং ইউনিয়ন সেক্রেটারি আবুল কাশেম মাসুক লস্কর, ৩নং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন,
৪নং ইউনিয়ন সেক্রেটারি মুস্তাক আহমদ খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা কামরুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।