1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon@gmail.com : bkantho :
  3. admin@wordpress.com : root :
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল আজ - বাংলা কণ্ঠ নিউজ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল আজ

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি।

শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত থাকবেন।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাদ আসর বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরস্থ বাসভবনেও মিলাদ ও দোয়া মহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে, ছাত্রদল একই দিন বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে। এছাড়াও সারাদেশে সকল ইউনিট বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করবে।

সূত্র : বাসস

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD